অলনাইনে লুডু খেলে লাখপতি হওয়ার সুযোগ

১৪ জুন, ২০২০ ১৬:৫৮  
আলিবাবা গ্রুপের অঙ্গ সংগঠন দারাজ বাংলাদেশ তাদের অ্যাপের অভিনব গেইমিং প্ল্যাটফর্ম দারাজ ফার্স্ট গেইমস (ডিএফজি)-তে প্রথমবারের মত আয়োজন করছে লুডু টুর্নামেন্ট। ‌‘লুডু লাখপতি’ নামক এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রথম বিজয়ীর জন্য পুরষ্কার হিসেবে থাকছে এক লক্ষ টাকা সমমূল্যের ভাউচার এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিজয়ীদের জন্য যথাক্রমে থাকছে হুয়াওয়ে ওয়াই নাইন প্রাইম , ভিভো ওয়াই ফিফটিন, অপ্পো এ ফাইভ এস স্মার্টফোন। পঞ্চম থেকে পঞ্চাশতম বিজয়ীদের জন্য থাকছে দারাজের এক হাজার টাকার সমমূল্যের ভাউচার। লুডু টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহীদের রেজিস্ট্রেশন চলবে ১৫ থেকে ১৮ জুন পর্যন্ত যেখানে সর্বোচ্চ ২৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করতে পারবেন। আর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ জুন, যেখানে ৭টি নকআউট রাউন্ডে লুডু খেলে জিততে হবে। লুডু লাখপতি বাংলাদেশের প্রথম ও বৃহত্তম অনলাইন লুডু টুর্নামেন্ট হতে যাচ্ছে। দারাজে চালু হওয়া নতুন এই গেইমিং প্ল্যাটফর্মটি লক্ষ লক্ষ বাংলাদেশিকে ঘরে বসে সামাজিক দূরত্ব অনুশীলনকালীন অনলাইন টুর্নামেন্টের মাধ্যমে সংযোগ স্থাপনে সহায়তা করে।